OrdinaryITPostAd

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Rabindranath Tagore Philosopher)

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Rabindranath Tagore Philosopher)


৯. রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

আমরা এই  পোস্টের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দার্শনিকের উপরে বিস্তৃত আলোচনা করবো । আশাকরি তোমাদের একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলির উত্তর এখান থেকেই তোমারা কমন পেয়ে যাবে। নিচে রবীন্দ্রনাথ ঠাকুর দার্শনিকের বিষয়ে আলোচনা করা হল । 

রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)


১৮৬১ খ্রিস্টাব্দে ৭ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন কবি, নাট্যকার, ঔপন্যাসিক, চিত্রকর, সমাজ-সংস্কারক, শিক্ষাবিদ ও দার্শনিক। যুগে যুগে পৃথিবীতে সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, দর্শন ও জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যে রূপান্তর ঘটেছে, তা রবীন্দ্রনাথ বিশ্বপরিক্রমার মধ্য দিয়ে সবকিছুকেই গভীর অনুশীলনের মাধ্যমে আত্মস্থ করেছেন। রবীন্দ্রনাথের চিন্তায় মানবতার বিশ্বাস, সীমাহীন মানবপ্রেম, শান্তি-প্রীতি ও ঐক্যসংহতি প্রতিফলন ঘটেছে। তিনি মানুষের আত্মিক বিকাশের জন্য বিজ্ঞানের সঙ্গে দর্শনের সমন্বয় ঘটানোর প্রয়োজন উপলব্ধি করেছিলেন। তাঁর সকল সৃষ্টি কর্মের মূলে ছিল মানবপ্রেম। মনে-প্রাণে-অন্তরে তিনি ছিলেন ভারতীয় কিন্তু তাঁর জাতীয়তাবাদ উন্নীত হয়েছিল আন্তর্জাতিকতাবোধে। তাঁর গানে ও কবিতায় দার্শনিক মননে বিশ্বমানবতার ছাপ স্পষ্ট। তিনি অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে মানবধর্মকে একমাত্র ধর্মরূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। মানবজাতির কল্যাণই শ্রেষ্ঠ ধর্মাচরণ—এটাই রবীন্দ্র-মানবতাবাদের মূল কথা ।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থগুলি হল—The Religion of Man, Sadhana, গোরা, Nationalism ইত্যাদি।

দার্শনিকদের সংক্ষিপ্ত পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর , একাদশ শ্রেণী দর্শন - প্রথম সেমিস্টার | Class 11, 1st Semester Philosophy (Introduction of Rabindranath Tagore Philosopher)


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪